জেলার খবর

রোহিঙ্গা শরণার্থীরা অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ার আশংকা

রোহিঙ্গা শরণার্থীরা অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ার আশংকা
রোহিঙ্গা শরণার্থীরা অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ার আশংকা

কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যে প্রতিদিনই ত্রাণ নিয়ে আসছে নামে বেনামে বিভিন্ন প্রতিষ্ঠান।

এই দাতাদের মাঝে আছে অনেক সুবিধাভোগী মানুষ। ত্রাণ দেয়ার নামে মিয়ানমারের পিছিয়ে পড়া এ জনগোষ্ঠীকে বিভিন্ন অপরাধে ব্যবহারের আশংকা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

কক্সবাজারে আশ্রয় নেয়া বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীর সাহায্য দিচ্ছে সরকার ও বিদেশি দাতা সংস্থা। সেই সঙ্গে এগিয়ে এসেছেন নানা ব্যক্তি ও প্রতিষ্ঠান। দেশের বিভিন্ন স্থান থেকে আসা এসব দাতাদের মাধ্য রয়েছে নামে-বেনামে প্রতিষ্ঠানও।

দাতাদের মধ্যে রয়েছেন সুযোগ সন্ধানী অনেক মানুষ।

মানবাধিকার কর্মী বিশ্বজিৎ সেনের মতে, শরণার্থীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে অনেকেই তাদের বিভিন্ন অপরাধমূলক কাজে জড়াতে চেষ্টা করবে।

গত একমাসে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা স্থানীয়দের মাঝে ছাড়িয়ে পড়েছে, এসব শরণার্থীদের নিয়ে এখন স্থানীয়দের মাঝে তৈরি হয়েছে নানা রকমের ভয়-ভীতি।

এই বিষয়টিকে মাথায় রেখে কাজ করছে স্থানীয় প্রশাসনও জানান রোহিঙ্গা প্রতিরোধ কমিটির প্রধান মাহমুদুল হক চৌধুরী।

কক্সবাজারে গত কয়েক বছরে বিভিন্ন অপরাধের সঙ্গে রোহিঙ্গাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানান কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা- ওসি রনজিৎ বড়ুয়া।

তাই প্রশাসনকে নজরদারী বাড়াতে পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ