ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকের সঙ্গে মুখোমুখি বাসের সংঘর্ষে ৪ জনের মৃত্যু ও আহত হয়েছেন ১০ জন।
রোববার সকালে সরাইল উপজেলার মালিহাতা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সরাইল বিশ্বরোড হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ইউনুস মিয়া জানান, সকালে অগ্রদূত পরিবহনের একটি যাত্রীবাহী বাস হবিগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বাসের চার যাত্রীর মারা যান।
আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: