জেলার খবর

নাফ নদীতে রোহিঙ্গাবাহী নৌকা ডুবি, ১২ জনের মৃতদেহ উদ্ধার

নাফ নদীতে রোহিঙ্গাবাহী নৌকা ডুবি, ১২ জনের মৃতদেহ উদ্ধার
নাফ নদীতে রোহিঙ্গাবাহী নৌকা ডুবি, ১২ জনের মৃতদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে রোহিঙ্গাবাহী নৌকা ডুবির ঘটনায় ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এ নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসার সময় নৌকাডুবিতে ১৫৭ জনের মৃত্যু হয়েছে।

রোববার রাত ১০টার দিকে মিয়ানমার থেকে এদেশে আসার সময় শাহপরীর দ্বীপ এলাকায় নাফ নদীর গোলারচর পয়েন্টে রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে যায়।

সোমবার সকাল পর্যন্ত ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১০জনই শিশু। আরো অন্তত ২০জন এখনো নিখোঁজ রয়েছেন।

ডুবে যাওয়া নৌকার যাত্রীদের মধ্য থেকে আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নৌকাটিতে ৪০ জনেরও বেশি রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু ছিলো বলে জানায় তারা।

এর আগে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসার সময় নাফ নদী ও বঙ্গোপসাগরে নৌকা ডুবে ১৪৫ জনের মৃত্যু হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ