বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সরকার নয় আদালত জারি করেছে এতে রাজনৈতিক কোনো ষড়যন্ত্র নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জে মেঘনা টোলপ্লাজা পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার সিদ্ধান্ত আদালতের ব্যাপার এখানে রাজনৈতিক কোনো ষড়যন্ত্র নেই।
ষোড়শ সংশোধনীর রায়ের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, যখন রায় বিএনপির বিরুদ্ধে যায় তখন তারা রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: