টাঙ্গাইল, সিরাজগঞ্জ, মাদারীপুর ও পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় সাত জনের মৃত্যু ওর আহত হয়েছে অন্তত দশ জন।
টাঙ্গাইলে মির্জাপুর ফায়ার সার্ভিস জানিয়েছে, ঢাকা থেকে এসআর পরিবহনের একটি বাস জয়পুরহাটের উদ্দেশে ছেড়ে যায়। ভোরে বাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আছিমতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী মারা যান আহত হয় ১০ জন।
বুধবার রাত দেড়টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সীমান্তবাজার এলাকায় বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এর দুই চালক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এদিকে, ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুরের রাজৈরে বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় মনির হাসান নামে পুলিশের এক এসআইর মৃত্যু হয়েছে আহত হয়েছেন এক কনস্টেবল।
এছাড়া, পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাটে বাসের চাপায় অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।