জেলার খবর

খাদ্য সহায়তা না পাওয়ায় বিপাকে জেলেরা

খাদ্য সহায়তা না পাওয়ায় বিপাকে জেলেরা
খাদ্য সহায়তা না পাওয়ায় বিপাকে জেলেরা

ইলিশের প্রজনন মৌসুমে রাজবাড়ীর পদ্মা নদীতে সব মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলায় এ সময়ে জেলেদের খাদ্য সহায়তা দেয়ার কথা থাকলেও এখনো তারা তা না পাওয়ার অভিযোগ উঠেছে।

এদিকে, কাজ না থাকায় জেলেরা পড়েছেন চরম অর্থনৈতিক সঙ্কটে। পরিবার -পরিজন নিয়ে তাদের দিন কাটছে অনাহারে-অর্ধাহারে।

মা ইলিশ রক্ষা ও ইলিশের উৎপাদন বাড়াতে ১ অক্টোবর থেকে ২২অক্টোবর এ ২২ দিন রাজবাড়ীর পদ্মায় সব ধরণের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

আর এই সময়ে, জেলেদের খাদ্য সহায়তা দিতে প্রত্যেককে ২০ কেজি করে চাল দেয়ার কথা। কিন্তু নিষেধাজ্ঞার অর্ধেকটা সময় পেরিয়ে গেলেও রাজবাড়ীর জেলেরা এখনো কোনো খাদ্য সহায়তা পাননি।

মাছ ধরতে না পারায় তারা বেকার হয়ে পড়েছেন। আয় না থাকায় পরিবার-পরিজন নিয়ে পড়েছেন বিপাকে। তার ওপর রয়েছে ঋণের বোঝা জানান ভুক্তোভুগীরা।

বাধ্য হয়ে জেলেদের অনেকেই লুকিয়ে নদীতে মাছ ধরছেন বলে জানা গেছে।

এদিকে, জেলেদের খাদ্য সহায়তা দিতে কর্তৃপক্ষের কাছে বেশ কয়েকবার চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান।

রাজবাড়ীর পাংশা, কালুখালী, গোয়ালন্দ ও সদর উপজেলায় চার হাজার ছয়শো জেলে ইলিশ মাছ ধরার সঙ্গে জড়িত রয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ