আগামী ২৩ অক্টোবর মিয়ানমার সফরে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে দেশটির সরকারকে অনুরোধ করা হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার সকালে গাজীপুরের সফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে ৩৪তম বিসিএস আনসার ক্যাডার কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
নিজ দেশে ফিরে যাবার পর রোহিঙ্গারা যাতে নিরাপদে বসবাস করতে পারে সে জন্যও মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান মন্ত্রী।
রোহিঙ্গারা সে দেশের নাগরিক নয় বলে মিয়ানমার সেনাপ্রধান যে দাবি করেছেন সে প্রসঙ্গে মন্ত্রী বলেন, ইতিহাসকে অস্বীকার করা হবে সত্যের আপলাপ। ঐতিহাসিকভাবে রোহিঙ্গারা মিয়ানমারেরই নাগরিক।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: