বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে রাজধানীতে বৃহস্পতিবার ভোরে ভারি বৃষ্টিপাত হয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপের প্রভাবে বাতাসের গতিবেগ সর্বোচ্চ ৪০ কিলোমিটার দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ফলে সাগর উত্তাল রয়েছে।
রাজধানীসহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
রাজধানীতে আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি বাড়তে পারে। আর শুক্রবার ও শনিবার চট্টগ্রামে ভারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: