জেলার খবর

টানা বৃষ্টির পর নৌযান চলছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

টানা বৃষ্টির পর নৌযান চলছে
টানা বৃষ্টির পর নৌযান চলছে

তিন দিন টানা বৃষ্টির পর দেশের বেশির ভাগ জায়গাতেই আবহাওয়ার উন্নতি হয়েছে জানা গেছে।

দেশের সকল নৌ রুটে যান চলাচল শুরুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ- বিআইডব্লিউটিএ।

রোববার সকালে সব নদী বন্দরে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত তুলে দেয়ার এ ঘোষণার পর চালু হয়েছে যান।

এদিকে, ছয় ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সকাল ১০ টার দিকে রেললাইন সংস্কারের পর ঢাকামুখী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে গেছে।

ভোরে ৪টার দিকে পাবনার চাটমোহর উপজেলার গোয়াখোড়া ভাঙ্গুরা স্টেশনের মাঝামাঝি জায়গায় ঈশ্বরদী-ঢাকা রুটের রেললাইনের কিছু অংশের মাটি সরে যায়। ফলে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে পড়ে।

এদিকে, টানা বৃষ্টিতে মহাসড়কে পানি জমে যাওয়ায় গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে চন্দ্রা পর্যন্ত রোববারও দীর্ঘ যানজট দেখা দিয়েছে।

এছাড়া সড়কের বিভিন্ন জায়গায় গাড়ি বিকল হয়ে যাওয়ায় বিঘ্নিত হচ্ছে যান চলাচল। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীসহ সাধারণ মানুষ।

ফেনীতে বাঁধ ভাঙনে ফুলগাজী উপজেলার পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন সেখানের বাসিন্দারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ