জেলার খবর

রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্প পরিদর্শনে আইএফআরসির মহাসচিব

আইএফআরসির মহাসচিব আলহাজ আস সাই
আইএফআরসির মহাসচিব আলহাজ আস সাই

রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার পৌঁছেছেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির’ (আইএফআরসি)-এর মহাসচিব আলহাজ আস সাই।

বাংলাদেশ রেডক্রিসন্ট সোসাইটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইএফআরসির মহাসচিব বুধবার ভোর পৌঁনে ৫টায় ঢাকায় পৌঁছান এবং একইদিন সকাল সাড়ে ৯টায় কক্সবাজারের উদ্দেশে রওয়ানা হন।

এতে আরও বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আইএফআরসির মহাসচিবকে স্বাগত জানান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত এমপি।

এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব বিএমএম মোজহারুল হক এবং বাংলাদেশে আইএফআরসি’র প্রধান আজমত উল্লাহ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সফরকালে আইএফআরসির মহাসচিব প্রথমদিন বুধবার সকাল সাড়ে ১১টায় কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিট অফিসে বিডিআরসিএস কর্মকর্তা ও স্বেচ্চাসেবকদের সাথে বৈঠক, দুপুর ১টা ৫৫ মিনিটে স্থানীয় হাকিমপাড়ায় অবস্থিত রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্প পরিদর্শন। এ সময় তিনি ক্যাম্পে অবস্থানরত মিয়ানমারের বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

পরে তিনি বাংলাদেশে আগত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা দেয়ার লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ঘুমধুমে স্থাপিত রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতাল পরিদর্শন করবেন। ওইদিন রাত সাড়ে ৯টায় কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইজে সরকারী কর্মকর্তা, জাতিসংঘ এবং জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় যোগ দিবেন।

এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত এমপি, ট্রেজারার অ্যাডভোকেট তৌহিদুর রহমান, মহাসচিব বি.এম.এম মোজহারুল হক, এনডিসিসহ আইএফআরসির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

আলহাজ আস সাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পপুলেশন মুভমেন্ট অপারেশন কক্সবাজার অফিসে বিডিআরসিএস ও আইএফআরসি কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন। এদিন দুপুর সাড়ে ১২টায় তামরু সীমান্ত এলাকা পরিদর্শন করবেন। পরে তিনি বিকাল ৩টা ৫৫ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন।

তিনি শুক্রবার ভোর সাড়ে ৪টায় জেনেভার উদ্দেশে ঢাকা ছাড়বেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ