জেলার খবর

অনুপ্রবেশকারী শিশুসহ ৬ রোহিঙ্গা আটক

অনুপ্রবেশকারী শিশুসহ ৬ রোহিঙ্গা আটক
অনুপ্রবেশকারী শিশুসহ ৬ রোহিঙ্গা আটক

ভারত থেকে মেহেরপুরের মুজিবনগর সীমান্ত পথে এপারে অনুপ্রবেশ করার সময় এক রোহিঙ্গা পরিবারের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ। তারা নাজিরাকোনা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল গণি নামের এক রোহিঙ্গা ব্যক্তি তার স্ত্রী ও চার ছেলেমেয়ে নিয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

এক সপ্তাহ আগে তারা মিয়ানমার থেকে ভারতে প্রবেশ করলে মঙ্গলবার ভারত পুলিশ তাদের আটক করে পাথরঘাটা বিএসএফ ক্যাম্পে পাঠিয়ে দেয়।

বুধবার ভোরে বিএসএফের সদস্যরা বাংলাদেশের নাজিরাকোনা সীমান্তের কাঁটাতার খুলে তাদের বাংলাদেশে পুশ ইন করে।

আটক ৬ জন হলো- মিয়ানমারের রাখাইন রাজ্যের ওয়ালিজ শিকদারপাড়ার আব্দুল গণি (৩৫), তার স্ত্রী সালেহা খাতুন (৩৫), তাদের সন্তান জাহাঙ্গীর গণি (১০), নূর কলিমা (৬) সাইফুল ইসলাম (৩) ও ১০ মাস বয়সী তসলিমা খাতুন। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে আব্দুল গণি স্ত্রী ও চার ছেলেমেয়ে নিয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এরপর স্থানীয় লোকজন তাদের মানিকনগর গ্রামের ইছার উদ্দীনের বাড়িতে নিয়ে যায়। এ সময় আশেপাশের লোকজন তাদের খাবার দিয়ে সহায়তা করে।

মুজিবনগর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, সেখানে পুলিশ পাঠিয়ে তাদের নজরদারিতে রাখা হচ্ছে।

আব্দুল গনি জানান, এখন তিনি পরিবার নিয়ে কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা শিবিরে যেতে আগ্রহী।

বিজিবি ক্যাম্পের কমান্ডার সিরাজুল ইসলাম জানান, রোহিঙ্গা পুশইনের ব্যাপারে তারা কিছু জানেন না।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ