কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের হামলায় ৪ শ্রমিক আহত হয়েছেন, এ সময় পুলিশ অস্ত্রসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত ১২টার দিকে উখিয়া উপজেলার বালুখালীতে ২ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে টিউবওয়েল সরানোর কাজ করছিলেন মিস্ত্রিরা। এসময় ডাকাত ডাকাত বলে পাশের ক্যাম্প থেকে কয়েকজন রোহিঙ্গা তাদের ওপর হামলা চালায়।
ধারালো অস্ত্রের আঘাতে এসময় ৪ জন আহত হন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে পুলিশ।
আহত দুই জনকে কুতুপালং এলাকার এমএসএফ হাসপাতালে ও অপর দুই জনকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় জড়িত দুই রোহিঙ্গাকে একটি বন্দুক, একটি এলজি, ৪টি কার্তুজসহ আটক করেছে পুলিশ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: