জেলার খবর

২৭ জন সনাতন ধর্মাবলম্বী রোহিঙ্গা ফিরে গেছে মিয়ানমারে

 ২৭ জন সনাতন ধর্মাবলম্বী রোহিঙ্গা ফিরে গেছে মিয়ানমারে
২৭ জন সনাতন ধর্মাবলম্বী রোহিঙ্গা ফিরে গেছে মিয়ানমারে

মিয়ানমারে সেনা নিপীড়নের মুখে রোহিঙ্গাদের পালিয়ে আসা অব্যাহত থাকলেও ২৭ জন সনাতন ধর্মাবলম্বী রোহিঙ্গা দেশটিতে ফিরে গেছেন। দুর্গাপূজা দেখতে যাওয়ার কথা বলে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করে তারা ফিরে গেছেন বলে জানিয়েছেন উখিয়ার কুতুপালংয়ে আশ্রয় নেয়া অন্য রোহিঙ্গারা।

কিছু রোহিঙ্গার এভাবে ফিরে যাওয়ায় সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, তাদের কাছে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার ব্যাপারে কোনো তথ্য নেই।

মিয়ানমারে সেনাবাহিনীর নির্যাতন, নিপীড়ন ও নিধনযজ্ঞ থেকে বাঁচতে লাখ লাখ মুসলিম রোহিঙ্গার সঙ্গে সনাতন ধর্মাবলম্বী কিছু রোহিঙ্গাও পালিয়ে এসে আশ্রয় নেন উখিয়ার কুতুপালং হরিমন্দির সংলগ্ন এলাকায়। প্রায় ৬০০ জন হিন্দু রোহিঙ্গা অবস্থান করছেন সেখানে। প্রথম দিকে ৮ জন নারীসহ ১৬ জন হিন্দু রোহিঙ্গা আশ্রয় নেন উখিয়ার বিভিন্ন নিকটাত্মীয়ের বাড়িতে।

এখানো মিয়ানমার থেকে পালিয়ে আসছেন রোহিঙ্গারা। কিন্তু এরমধ্যেই ব্যক্তিগত উদ্যোগে ২৭ জন হিন্দু রোহিঙ্গা ফিরে গেছেন মিয়ানমারে।

জানা গেছে দুর্গাপূজা দেখতে যাওয়ার কথা বলে তারা মিয়ানমারে ফিরে গেছেন। মিয়ানমার সেনাবাহিনীর লোকজন যোগাযোগ করে সীমান্ত থেকে তাদের নিয়ে গেছে বলে দাবি কুতুপালংয়ে আশ্রয় নেয়া হিন্দু শরণার্থীদের।

এভাবে হিন্দু রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়ায় সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বলে মনে করছেন উখিয়া পূজা উদযাপান পরিষদের সভাপতি স্বপন শর্মা রনি।

এদিকে, পুলিশ জানিয়েছে, রোহিঙ্গাদের ফিরে যাওয়ার বিষয়ে কোনো তথ্য তাদের কাছে নেই কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ