পাবনার সাঁথিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন ৭ জন এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
রোববার দুপুর পৌনে ১টার দিকে সাঁথিয়ার বহলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, পাবনা থেকে নগরবাড়ি যাওয়ার পথে একটি বাসের সঙ্গে বিপরীতমুখী আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চার জনের মৃত্যু হয় আহত হন অন্তত ১৬ জন।
তাদের হাসপাতাল নেয়ার পথে মারা যান আরো ৩জন। আহত অন্যদের পাবনা জেনারেল হাসপাতাল ও সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: