কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনায় তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে নিখোঁজ রয়েছে আরো পাঁচ রোহিঙ্গা।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুদ্দিন খান বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে টেকনাফের মহেশখালী পাড়া এলাকায় সমুদ্র সৈকতে এ নৌকা ডুবির ঘটনা।
নিহত তিন শিশুর মধ্যে দুই জন হলো- সাত মাস বয়সী মাকসুদ ও তিন মাস বয়সী জোহরা এবং একজনের নাম এখনো জানা যায়নি।
উদ্ধার হওয়া রোহিঙ্গা আশরাফ আলী জানান, মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের হাত থেকে বাঁচতে পালিয়ে আসার সময় ৩৫ জন যাত্রীসহ তাদের নৌকা ডুবির ঘটনাটি ঘটেছে।
নিহত শিশুদের পরিবারের সম্মতি ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে টেকনাফে তিন শিশুর মরদেহ দাফন সম্পন্ন করা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: