জেলার খবর

বি.বাড়িয়ায় নৌকাডুবিতে দুই জেএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

বি.বাড়িয়ায় নৌকাডুবিতে দুই জেএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার
বি.বাড়িয়ায় নৌকাডুবিতে দুই জেএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবিতে দুই জেএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পাঁচজন আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার সহকারী (নবীনগর সার্কেল) পুলিশ সুপার চিত্তরঞ্জন পাল বলেন, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নবীনগর উপজেলার কৃষ্ণনগর এলাকায় তিতাস নদে নৌকাডুবির ঘটনায় ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত দুই পরীক্ষার্থী হলো নাদিরা আক্তার ও সোনিয়া আক্তার। নাদিরা আক্তার বীরগাঁও ইউনিয়নের বাইশমোজা গ্রামের সৈয়দ হোসেনের মেয়ে এবং সোনিয়া আক্তার একই ইউনিয়নের নজরদৌলত গ্রামের শিশু মিয়ার মেয়ে। মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রাখা হয়েছে।

আহতদের নাম জানা যায়নি—তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

চিত্তরঞ্জন বলেন, বুধবার থেকে শুরু হওয়া জেএসসি পরীক্ষার্থীর অংশ নিতে বিরগাঁও থেকে নৌকা করে কৃষ্ণনগরে আসছিল তারা এ সময় নৌকা ডুবে ওই জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়।

এ ঘটনায় পাঁচজন পরীক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও উচ্চবিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক জেএসসি পরীক্ষার্থী নৌকাযোগে থানাকান্দি থেকে কৃষ্ণনগরের দিকে রওনা হয়। তাদের পরীক্ষার আসন পড়েছিল কৃষ্ণনগর আবদুল জব্বার স্কুল অ্যান্ড কলেজে।

থানাকান্দি থেকে কৃষ্ণনগরের দিকে যাওয়ার সময় তিতাস নদে পুঁতে রাখা একটি বাঁশের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় শিক্ষার্থী দুজনকে কৃষ্ণনগর স্বাস্থ্যকেন্দ্র ও পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সারাদেশে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়েছে। বীরগাঁও উচ্চবিদ্যালয় থেকে এবার ২৯৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এই ২৯৮ জন সকালে থানাকান্দি থেকে দুটি নৌকাযোগে কৃষ্ণনগরের দিকে রওনা দেয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ