জেলার খবর

রোহিঙ্গাদের কুতুপালং আশ্রয় কেন্দ্রে হস্তান্তর শুরু

রোহিঙ্গা
রোহিঙ্গা

মিয়ানমার থেকে পালিয়ে আসা অন্তত তিন হাজার রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়ার পালংখালী আঞ্জুমানপাড়া সীমান্ত থেকে কুতুপালং আশ্রয় কেন্দ্রে হস্তান্তর করা শুরু হয়েছে। গত দুই দিন ধরে সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে অবস্থান নেয়া রোহিঙ্গাদের যাচাই-বাছাই শেষে এ উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

এদিকে, নতুন করে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা জানিয়েছেন, সীমান্তের ওপারে তাদের স্বজন আরো প্রায় ছয় হাজার মানুষ এখনো বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছেন। শতবর্ষী এই রোহিঙ্গা বৃদ্ধাকে মিয়ানমার থেকে বয়ে আনা হয়েছে চেয়ারে করে। হাঁটার শক্তি হারিয়ে এই মা দুই ছেলের কাঁধে চড়ে এসেছেন উখিয়ার আঞ্জুমান পাড়া সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে।

নিজ দেশ ছেড়ে রোহিঙ্গারা রাখাইন থেকে সাত-আট দিন ধরে হেঁটে, পাহাড়-জংগল পেরিয়ে ওপারে ভুচিঢং ও রাসিঢং থেকে এপারে বাংলাদেশে এসেছেন আশ্রয় নিতে। এখনো মিয়ানমারে সেনারা তাদের ওপর নির্যাতন-নিপীড়ন করছে বলে অভিযোগ করছেন নতুন করে এদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা।

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বিভিন্ন রকম সহায়তা দিচ্ছে কয়েকটি আর্ন্তজাতিক দাতা সংস্থা। জাতিসংঘের তথ্য মতে, মিয়ানমারে সহিংসতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নিয়েছেন ৬ লাখ ৭ হাজার রোহিঙ্গা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ