জেলার খবর

দিনাজপুরে পিকআপের ধাক্কায় অটোরিকশার চার যাত্রীর মৃত্যু

 দিনাজপুরে পিকআপে ধাক্কায় অটোরিকশার চার যাত্রীর মৃত্যু
দিনাজপুরে পিকআপে ধাক্কায় অটোরিকশার চার যাত্রীর মৃত্যু

দিনাজপুরের বীরগঞ্জে শনিবার পিকআপ ভ্যানের ধাক্কায় অটোরিকশার চার যাত্রীর মৃত্যু ও আহত হয়েছেন কমপক্ষে সাত জন।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আফতাব আহমেদ বলেন, নীলফামারীর জলঢাকা থেকে দু'টি অটোরিকশায় একদল পূণ্যার্থী কান্তজিউ মন্দিরে রাশ মেলায় যাচ্ছিল। সকাল সাড়ে ৬টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের শালবন এলাকায় অটোরিকশাটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চার জন মারা যান। এদের মধ্যে দুই নারী ও দুই পুরুষ রয়েছেন।

আহতদের বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।

তবে মরদেহ দিনাজপুরের আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ