পাবনার মজিদপুরে বাস, নছিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ জন।
পুলিশ জানিয়েছে, বেলা ১২ টার দিকে রাজশাহী থেকে পাবনাগামী একটি বাস সদর উপজেলার মজিদপুর এলাকায় পৌঁছায়। এসময় বাসটি সামনে থাকা গরুবোঝাই নছিমনকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দেয়। এতে নছিমনটি উল্টে গিয়ে সামনে থাকা মোটরসাইকেলের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই নছিমন চালক রোকন মারা যায়।
গুরুতর আহত অবস্থায় ছয়জনকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সম্রাট নামের একজনকে মৃত ঘোষণা করেন।
এদিকে, আহতদের মধ্যে মোটরসাইকেল চালক পলাশের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: