সিলেটের কানাইঘাটের লোভাছড়া কোয়ারির পাশে বাংলা টিলা এলাকায় মঙ্গলবার পাথর উত্তোলেনর সময় চাপা পড়ে ৬ শিশু শ্রমিক মারা গেছে।
নিহতরা হলো : জাকির আহমেদ (১৩), মারুফ আহমেদ (১৩), নাহিদ আহমদ (১২), শাকিল আহমেদ (১২), আবদুল কাদির (১৩)।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ বলেন, বাংলা টিলা নামের পাহাড়ের পাদদেশে পাথর উত্তোলনের সময় চাপা পড়ে ৬ শিশু শ্রমিক মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, নিখোঁজ শিশুদের উদ্ধারে পুলিশ ও স্থানীয়রা তৎপরতা চালাচ্ছে। আহত এক শিশুকে উদ্ধারের পর কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বাংলাটিলার একটি দুর্গম এলাকায় বেশ কয়েকদিন ধরেই গর্ত করে সেখান থেকে অবৈধভাবে পাথর উত্তোলন চলছিল। সকাল সাড়ে আটটার দিকে পাথর উত্তোলনের সময় পাথরের টিলা ধসে পড়ে। এতে গর্তের ভিতরে থাকা ছয় শ্রমিক পাথর চাপা পড়ে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহযোগীতায় সেখান থেকে এক শিশুসহ পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত অপর একজনের মৃতদেহ এখনো উদ্ধার করা যায়নি। এদের মধ্যে একজনের মৃতদেহ এখনো উদ্ধার করা যায়নি।