জেলার খবর

সুন্দরবনে 'বন্দুকযুদ্ধে' বনদস্যু নান্নু নিহত

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মঙ্গলবার র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু জোনাব বাহিনীর সেকেন্ড ইন কমান্ড নান্নু মোল্লা নিহত হয়েছে।

র‌্যাব-৬ কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে সুন্দরবনের চুনকুড়ি খাল এলাকায় অভিযান চালায় র্যা বের একটি দল।

এ সময় বনদস্যু জোনাব বাহিনীর সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালালে বনদস্যুরা পালিয়ে যায়। ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে বাহিনীর সেকেন্ড ইন কমান্ড নান্নু মোল্লাকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়।

পরে নান্নু মোল্লাকে র‌্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় নান্নু।

এদিকে, ঘটনাস্থল থেকে ৩টি পাইপগান, দুটি বন্দুক, ২৬ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ