জেলার খবর

কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে অভিযানে আটক ২১

কক্সবাজারে রোহিঙ্গা শিবির
কক্সবাজারে রোহিঙ্গা শিবির

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গাদের ৫টি আশ্রয়শিবিরে পুলিশ ও প্রশাসনের অভিযানে রোহিঙ্গাসহ ২১ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে ৫ জন বিদেশি নাগরিককে প্রথমে আটক করার পর মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

এ অভিযান চলে সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

উখিয়ার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিকারুজ্জামান বলেন, বিকাল ৫টার পর রোহিঙ্গা আশ্রয়শিবিরে বহিরাগত কারো থাকার কোনো অনুমতি নেই। এরপরও সেখানে থাকায় চীনের একজন ও চারজন ব্রিটিশ নাগরিককে আটক করা হয়। তারা যথাযথ কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই সেখানে ছিলেন।

পরে থানায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। বিদেশিরা পেশায় চিকিৎসক। আটক করা ২১ জনের মধ্যে ১১ জন বাংলাদেশি ও ১০ জন রোহিঙ্গা।

পুলিশের বরাত দিয়ে মিকারুজ্জামান আরো বলেন, আটকদের মধ্যে ১০ জনকে সর্বনিম্ন সাত দিন থেকে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। সাজাপ্রাপ্ত ১০ জনের মধ্যে ছয়জন রোহিঙ্গা ও ৪ জন বাংলাদেশি।

আটক করা অন্য ১১ জনকে উখিয়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ