খালের বাঁধ দেওয়াকে কেন্দ্র বৃহস্পতিবার কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে তিন ভাইসহ চার জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন, বরদিস মিয়া (৫৫), মাসুম (৩৫), মাখন (৪২) ও রাজিব (২৮)।
স্থানীয় উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, একটি খালের বাঁধ দেয়াকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের হয়।
মিঠামইন থানার ওসি আলমগীর হোসেন জানান, সংঘর্ষে চার জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে প্রত্যন্ত হাওর অঞ্চল হওয়ায় সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: