জেলার খবর

রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে সন্দেহভাজনদের তৎপরতা

রোহিঙ্গা ক্যাম্প
রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারে নতুন রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক সন্দেহভাজন লোকজনের আনাগোনা বেড়েছে। কেউ ব্যক্তিগত আবার অনেকে এনজিও কর্মী পরিচয় দিয়ে নানা তৎপরতা চালাচ্ছে। এর মধ্যে বিদেশিদেরও পাওয়া গেছে। এরা রোহিঙ্গাদের দিয়ে নানাভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ ওঠেছে।

গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নিয়েছে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা। এর আগে প্রায় ৫ লাখ রোহিঙ্গা ছিলো এদেশে। নতুন ও পুরনো রোহিঙ্গারা বসবাস করছে উখিয়া ও টেকনাফে। এসব রোহিঙ্গাদের সর্বোচ্চ মানবিক সহায়তা প্রদান করা হলেও অনেকে হত্যাসহ নানা অঘটন ঘটাচ্ছে।

এছাড়া রোহিঙ্গাদের দিয়ে একটি চক্র সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার চেষ্টা করছে বলে অভিযোগ ওঠেছে। এতে নিরাপত্তা নিয়ে সৃষ্টি হয়েছে নানা শঙ্কা। সোমবার রাতে ৫ বিদেশীসহ ২৬ জন এবং এর আগে আরো ১৫০ জনকে আটক করা হয়।

আর মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকা থেকে একজন বিদেশি ও দুইজন স্থানীয় যুবককে আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

একটি চিহ্নিত চক্র এবং এনজিও'র কর্মীরা ব্যক্তিগত স্বার্থে রোহিঙ্গাদের ব্যবহার করতে চাচ্ছে বলে অভিযোগ কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি ফজলুল কাদের চৌধুরী।

আর জেলা প্রশাসন ও পুলিশ বলছে, সব কিছু মাথায় রেখেই কাজ করছেন তারা। এরইমধ্যে তাদের নজরে এসেছে এসব অভিযোগ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ