রংপুরের পাগলাপীরে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে ফেইসবুকে স্ট্যাটাস দেয়ার জেরে সংঘর্ষ, বাড়িঘরে অগ্নিসংযোগ ও একজন নিহতের ঘটনায় মামলা করেছে পুলিশ।
এ ঘটনায় এ পর্যন্ত ৩৬ জনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এদিকে, ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক আবু মোহাম্মদ আরিফকে প্রধান করে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে বৃহস্পতিবারে বিকেলে পাগলাপীরে গ্রামবাসীর সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে নিহত হয়েছেন একজন গুলিবিদ্ধ হন অন্তত দশ জন।
এ ঘটনায় পুলিশ সদস্যসহ আহত হন আরো ৪০ জন।
আগুন দেয়া হয় অভিযুক্ত যুবক ও তার স্বজনদের ১৫টি বাড়িঘরে।
জানা গেছ, পুলিশ আতঙ্কে পুরুষ শূন্য হয়ে পড়েছে মহেশপুর, লালচাঁদপুর, হরকলি ও ফকিরপাড়া গ্রাম।
জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের মাঝে নগদ ৩ হাজার টাকা ও ২ বান্ডেল ঢেউটিন বিতরণ করা হয়েছে।