চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটির সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার রাতে অসুস্থ অবস্থায় তাকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি রাখা হয়। পরে রোববার বিকেলে ঢাকায় আনা হয়েছে।
তার পরিবারের সদস্যরা জানান, নিউরোলজি ও হৃদরোগঘটিত সমস্যা দেখা দেয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবারের পক্ষ থেকে সকালে জানানো হয় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে আসা হবে।
অসুস্থ মহিউদ্দিন চৌধুরীকে হাসপাতালে দেখতে হাসপাতালে যান বর্তমান সিটি করপোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দিন।
এ সময় তিনি মহিউদ্দিন চৌধুরীর চিকিৎসার খোঁজ-খবর নেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: