জেলার খবর

নানা সমস্যায় জর্জরিত জুরাছড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি

নানা সমস্যায় জর্জরিত জুরাছড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি
নানা সমস্যায় জর্জরিত জুরাছড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি

রাঙামাটির দুর্গম জুরাছড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ভবনটি নানা সমস্যায় জর্জরিত।

সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য কমপ্লেক্সটির সংস্কারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রাঙামাটি শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরের দুর্গম উপজেলা জুরাছড়ি। এ উপজেলায় প্রায় ৪০ হাজার মানুষের বসবাস। ১৯৭৮ সালের দিকে এ এলাকার মানুষকে স্বাস্থ্য সেবা দেয়ার লক্ষে ১০ শয্যা বিশিষ্ট আধা পাকা টিন-সেডের জুরাছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সটি নির্মাণ করা হয়।

গত ২০০১ সালে ভূমিকম্পে স্বাস্থ্য কমপ্লেক্স ভবনটির বিভিন্ন অংশে ফাটল দেখা দিলেও কোনো সংস্কারের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।

বর্তমানে এ ফাটল এমন মারাত্মক অবস্থা ধারন করেছে যাতে যে কোনো মুহূর্তে ভবনটি ধসে পড়তে পারে। ভবনের ছাদ নষ্ট হয়ে গেছে অল্প বৃষ্টিতেই ছাদ থেকে পানি পড়ে।

এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্সসহ অন্যান্য লোকবলের সংকটতো রয়েছে।

জানা গেছে, বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তাসহ ৩ জন চিকিৎসক রয়েছেন। চিকিৎসক নিয়োগ দেয়া হলেও কিছু দিন থাকার পর অন্য জায়গায় বদলি হয়ে যাচ্ছেন তারা।

স্বাস্থ্য কমপ্লেক্সের চারদিকের সীমানা দেয়াল না থাকায় বিভিন্ন যন্ত্রাংশ চুরি যাওয়ার সম্ভবনা রয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সটি সংস্কার ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান জুরাছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা ও রাঙামাটির সিভিল সার্জন ডা.শহীদ তালুকদার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ