রংপুরের পাগলাপীরে হিন্দুদের বাড়িঘরে আগুন দেয়ার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার।
সোমবার সকালে পাগলাপীরে আক্রান্ত এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন ভারতীয় সহকারি হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়।
ফেইসবুকে ধর্মকে অবমাননা করে স্ট্যাটাস দেওয়া হয়েছে এমন অভিযোগে বিক্ষোভের সময় শুক্রবার পাগলাপীরে পুলিশের সঙ্গে স্থানীয়দের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় ১০টি হিন্দু পরিবারের বাড়িঘরে আগুন দেয় দুর্বৃত্তরা।
প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে বাড়িঘর নির্মাণের জন্য আর্থিক বরাদ্দ দেয়া হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: