যশোরের নঙ্গরপুরে সোমবার দুই দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধে আব্দুর রশিদ আহমেদ নামের এক ডাকাত নিহত হয়েছে। রাতে এ ঘটনা ঘটে।
যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, যশোর-মাগুরা মহাসড়কের নোঙ্গরপুর এলাকায় দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলি খবরের ভিত্তিতে সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই ডাকাতরা পালিয়ে যায়।
পরে গুলিবিদ্ধ অবস্থায় আব্দুর রশিদ আহমেদকে দ্রুত যশোর আড়াইশ শয্যা হাসপাতালে পাঠালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
একেএম আজমল হুদা বলেন, নিহত ডাকাতের মরদেহ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তার পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: