জেলার খবর

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ফরিদ হোসেন ওরফে শরীফ (২২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বিজিবি ও স্থানীয়রা জানায়, রাত দেড়টার দিকে বুড়িমারী ইউনিয়নের আমবাড়ী সীমান্ত এলাকায় ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় শরীফসহ কয়েকজন বাংলাদেশি গরু আনতে ওই সীমান্ত পথে ভারতে অনুপ্রবেশ করেন।

এ সময় কুচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের বিএসবাড়ী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে।

এতে অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও ঘটনাস্থলে ফরিদ নিহত হন পরে তার মরদেহ বিএসএফ সদস্যরা নিয়ে যায়।

রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মেহেদী হাসান জানান, মরদেহ ফেরতসহ এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে চিঠি দেয়া হয়েছে।

তিনি আরও জানান, এ বিষয়ে বুধবার কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ