সুন্দরবনে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু আব্বাস বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন।
বুধবার সকালে সুন্দরবনের পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কাতলার খাল এলাকায় কথিত এ ‘বন্দুকযুদ্ধ’ তারা নিহত হন।
নিহতরা হলেন, ইউসুফ ফকির (৪০) ও রুহুল আমিন (৩৫)।
র্যা ব-৮ এর অধিনায়ক উইং কমান্ডার রাজীব বলেন, নিহত দুজন হলেন আব্বাস বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ইউসুফ ফকির ও সদস্য রুহুল আমিন।
ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের কথা জানিয়েছে র্যা ব।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: