দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনি রেলগেটে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যানের চালক মারা গেছেন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাতে একটি কাভার্ড ভ্যান রেলক্রসিং পার হওয়ার সময় তেলবাহী একটি ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এরপর কাভার্ড ভ্যানটি রেল লাইনের উপরই পড়েছিলো। ভোর পাঁচটার দিকে সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি এলে আবারও কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই এর চালক বিপ্লব মারা যায়। আহত হন একজন।
ঘটনার পর থেকেই পার্বতীপুর -ঢাকা রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল দশটার দিকে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: