দলের নামের আদলে ইউপিডিএফ -গণতান্ত্রিক নামে নতুন সংগঠন আত্মপ্রকাশের প্রতিবাদে ইউপিডিএফ-প্রসিত'র ডাকে খাগড়াছড়িতে সড়ক অবরোধ চলছে। অবরোধে সারা দেশের সঙ্গে জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, অবরোধের সমর্থনে সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে ইউপিডিএফ-প্রসিতের নেতাকর্মীরা। তারা খাগড়াছড়ি -ঢাকা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে পিকেটিং করে।
এদিকে, সড়ক অবরোধের কারণে সকাল থেকে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। এতে অভ্যন্তরীন ও সারাদেশের সঙ্গে জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নির্ধারিত পরীক্ষা ও ক্লাস থাকায় শিক্ষার্থীদের পায়ে হেঁটেই শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়েছে।
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরে রিক্সা-ভ্যানসহ হালকা যানবাহন চলাচল শুরু করে। সন্ধ্যা পর্যন্ত চলবে সড়ক-অবরোধ কর্মসুচি।
ইউপিডিএফকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে ইউপিডিএফ-গণতান্ত্রিক নামে একটি নতুন দল আত্মপ্রকাশ করে।