জেলার খবর

খুলনায় পৌঁছেছে বন্ধন এক্সপ্রেস

খুলনায় পৌঁছেছে বন্ধন এক্সপ্রেস
খুলনায় পৌঁছেছে বন্ধন এক্সপ্রেস

ভারত-বাংলাদেশের মৈত্রী বন্ধন আরও দৃঢ় করতে দীর্ঘ ৫২ বছর পর খুলনা-কলকাতা রুটে যাত্রীবাহী ট্রেন 'বন্ধন এক্সপ্রেস' বৃহস্পতিবার খুলনা স্টেশনে এসে পৌছে।

বেলা সাড়ে ১২টার দিকে কলকাতা থেকে বন্ধন এক্সপ্রেস খুলনায় পৌঁছায়।

কলকাতা-খুলনার মধ্যে বাণিজ্যিকভাবে বন্ধন এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু। কলকাতা-খুলনার মধ্যে ট্রেনটি নিয়মিত চলাচল করবে। সকাল ৭টা ১০ মিনিটে কলকাতা স্টেশন থেকে যাত্রীবাহী এ ট্রেন খুলনার উদ্দেশে রওনা হয়ে যায় ট্রেনটি যাত্রীতে পূর্ণ ছিল। ১০ কামরার এই ট্রেন পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত।

কলকাতার পূর্ব রেলের মুখ্য জনসংযোগ অধিকর্তা রবি মহাপাত্র বলেন, ট্রেনটি দুপুর ১২টায় খুলনা পৌঁছাবে—বেলা ১টা ২০ মিনিটে ট্রেনটি খুলনা থেকে কলকাতায় ছেড়ে যাবে পৌঁছাবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। প্রতি বৃহস্পতিবার ট্রেনটি খুলনায় যাবে ও ফিরে আসবে।

এর আগে ৯ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এ ট্রেন চলাচল। বেলা ১১টা ৫ মিনিটে আন্তর্জাতিক কলকাতা রেলস্টেশন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ট্রেনের যাত্রা উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ ট্রেনে রয়েছে ৪৫৬ আসন এর মধ্যে ৩১২টি এসি চেয়ার ও ১৪৪টি প্রথম শ্রেণির এসি। কলকাতা–খুলনার মধ্যে দূরত্ব ১৭২ কিলোমিটার। এর মধ্যে বাংলাদেশে পড়েছে ৯৫ কিলোমিটার ও ভারতে পড়েছে ৭৭ কিলোমিটার।

১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর খুলনা-কলকাতার মধ্যে চলাচলকারী যাত্রীবাহী ট্রেন বন্ধ হয়ে যায়। দীর্ঘ ৫২ বছর পর সেই ট্রেনপথ আবার নতুন রূপে চালু হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ