চট্টগ্রামের সীতাকুন্ড ও হাটহাজারীতে শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডের টেরি আইল এলাকায় দুই বাসের ধাক্কাধাক্কিতে মাঝখানে পড়ে মারা যান মোটরসাইকেলের দুই আরোহী। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরেক আরোহী বাপ্পীকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।
এদিকে, হাটহাজারীতে সেনাবাহিনীর গাড়ির ধাক্কায় অটোরিক্সার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২ জন।
পুলিশ জানায়, সকালে হাটহাজারীর মীরের হাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর একটি গাড়ি দুটি অটো রিক্সাকে ধাক্কা দিলে পাশে খাদে পড়ে যায়। এতে ২ জন মারা যায়।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা খাদ থেকে দুই জনের মরদের উদ্ধার করেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: