জেলার খবর

রাবির অপহৃত ছাত্রী উদ্ধার

রাবিতে ছাত্রী অপহরণ, আন্দোলনে শিক্ষার্থীরা
রাবিতে ছাত্রী অপহরণ, আন্দোলনে শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে-রাবি হলের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া ছাত্রীকে শনিবার রাজধানী থেকে উদ্ধার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন বেলা ২টা নাগাদ তাকে উদ্ধার করা হয়েছে।

প্রক্টর বলেন, ঢাকা পুলিশের সহায়তায় রাজশাহী পুলিশের একটি দল তাকে উদ্ধার করে—তার সঙ্গে তার সাবেক স্বামীও রয়েছে। বর্তমানে তাদের রাজশাহীতে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

এদিকে, অপহৃত ওই ছাত্রীকে ফিরিয়ে আনতে বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। বেলা ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সময় বেধে তারা। এর মধ্যে পাওয়া না গেলে আরও কঠোর কর্মসূচিরহুমকি দেন আন্দোলনরতরা। একই সঙ্গে তারা ক্যাম্পাসে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ সাত দফা দাবি জানান।

এছাড়া রাবি ছাত্রীকে অপহরণের ঘটনায় তার সাবেক স্বামীর বাবাকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ওই ছাত্রীর সাবেক স্বামী সোহলে রানার বাবা জয়নাল আবেদীনকে নওগাঁ জেলার পত্মীতলা থেকে তাকে আটক করা হয়।

এর আগে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে রাজশাহী নগরীর মতিহার থানায় একটি অপহরণের মামলা দায়ের করেন।

গতকাল সকাল ৯টার দিকে ওই ছাত্রী পরীক্ষা দেয়ার উদ্দেশ্যে তাপসী রাবেয়া হল থেকে বের হলে ৩ থেকে ৪ জন তার সঙ্গে কথা বলার চেষ্টা করে।

কথা কাটাকাটির একপর্যায়ে তারা তাকে একটি মাইক্রবাসে তুলে নিয়ে যায়। এসময় সোহেল রানাও ছিল বলে সহপাঠীরা দাবি করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লুৎফর রহমান জানান, গতবছর ডিসেম্বরে নওগাঁর পত্মীতলার ওই যুবকের সঙ্গে ওই ছাত্রীর বিয়ে হয়। ছেলেটি ঢাকার একটি ল কলেজে পড়ে। গত সেপ্টেম্বরে মেয়েটি তার স্বামীকে তালাক দিলেও ছেলেটি বিচ্ছেদে রাজি নয়।

সকালে মেয়েটি হল থেকে সহপাঠীদের সঙ্গে ক্যাম্পাসের দিকে যাচ্ছিল। পথে ওই ছেলে তার সঙ্গে কথা বলার চেষ্টা করলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলেটি জোর করে তাকে একটি গাড়িতে তুলে নিয়ে যায় বলে আমরা শুনেছি জানান তিনি।

এ ঘটনায় তাপসী রাবেয়া আবাসিক হলের সামনে থেকে ‘অপহৃত’ শিক্ষার্থীর উদ্ধারের দাবিতে দুই ঘণ্টা উপাচার্যের বাসভবন ঘেরাও করেন বিভিন্ন হলের মেয়ে শিক্ষার্থীরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ