জেলার খবর

রোহিঙ্গা সংকট: এশিয়া-ইউরোপ সম্মেলনে কথা বলবেন ইইউসহ ৩ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ইইউ-জামার্নি-সুইডেন ও জাপানের প্রতিনিধিরা
কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ইইউ-জামার্নি-সুইডেন ও জাপানের প্রতিনিধিরা

রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে এশিয়া-ইউরোপ সম্মেলনে কথা বলবেন জানিয়েছেন সফররত ইইউ, জার্মানি, সুইডেন ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীরা।

তারা কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পর পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, এতো কম জায়গায় এতো বেশি মানুষ এর আগে তারা কখনো দেখেন নি।

ক্যাম্প পরিদর্শনের সময় বিদেশি মন্ত্রীরা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

রোববার দুপুর একটার দিকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধি ও ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট ফেদেরিকো মোঘেরিনি, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল, সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালস্টার ও জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কানো।

ক্যাম্প পরিদর্শনের সময় তারা নির্যাতনের শিকার কিছু রোহিঙ্গার সঙ্গে কথা বলেন— এছাড়া আন্তর্জাতিক অভিবাসন কেন্দ্র আইওএমের প্রাথমিক চিকিৎসাসেবা কেন্দ্র, জরুরি ত্রাণ বিতরণ কেন্দ্রসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন তারা।

বিদেশি এসব প্রতিনিধিদলের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ আন্তর্জাতিক বিভিন্ন দাতা সংস্থার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ক্যাম্প পরিদর্শন শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা পরিস্থিতি দেখে তারা খুব অবাক হয়েছেন।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল সাংবাদিকদের বলেন, রোহিঙ্গারা যাতে নিজ দেশে ফিরে যেতে পারে সে লক্ষ্যে কাজ করবে জার্মানি।

এর আগে শনিবার উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ১০ সদস্যের একটি মার্কিন প্রতিনিধি দল। ওই প্রতিনিধি দলে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ছাড়াও ২ জন সিনেটর ও ৩ জন কংগ্রেস সদস্য ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ