কুড়িগ্রাম ও পিরোজপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় ৫ জন মারা গেছেন।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, কুড়িগ্রামের নাগেশ্বরীর সন্তোষপুরের নাগেশ্বরী-ভূরুঙ্গামারী সড়কের পাথারী মসজিদ নামক স্থানে একটি মোটরসাইকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। হাসপাতালে নেয়ার পথে গুরুতর আহত দুই মোটরসাইকেল আরোহী মারা যান।
এদিকে, পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরো ২ জন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: