জেলার খবর

নোয়াখালীতে র‌্যাবের সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' নিহত ২

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বয়রাচরের চতলারঘাট এলাকায় মঙ্গলবার র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ সাইফুল ইসলাম ও মো. শফিক নামে দুই জন মারা গেছেন।

র‌্যাব ১১–এর লক্ষ্মীপুর ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. জসীম উদ্দিন চৌধুরী বলেন, কয়েক দিন ধরে মেঘনার বিভিন্ন এলাকায় জলদস্যু সাইফুল বাহিনী কয়েকটি ডাকাতির ঘটনা ঘটায়। ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে ভোররাতে র‌্যাব অভিযান চালায়। এ সময় র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে সাইফুল বাহিনী। র‌্যাবও পাল্টা গুলি চালায়।

পরে ঘটনাস্থল থেকে র‌্যাব দুই জনকে আহত অবস্থায় উদ্ধার করে চরজব্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে মরদেহগুলো নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে নেয়া হয়।

এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা। ঘটনাস্থল থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র, বেশ কিছু গুলি, ডাকাতির অন্যান্য সরঞ্জাম উদ্ধারা করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ