একই স্থানে আওয়ামী লীগের দুই গ্রুপ সমাবেশ ডাকায় ঝিনাইদহের সাধুহাটি ইউনিয়নে মঙ্গলবার ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
মঙ্গলবার সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এ ১৪৪ ধারা বলবৎ থাকবে।
জেলা প্রশাসক জাকির হোসেন বলেন, সাধুহাটি-বারমাইল বাজারে আজ বিকেল ৩ টায় সমাবেশ ডাকেন সাধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজির উদ্দিন। একই সময়ে সেখানে আরেকটি সমাবেশ আহ্বান করেন আওয়ামী লীগ নেতা ও সাবেক সাধারণ সম্পাদক খলিল উদ্দিন মালিথা।
এতে ওই এলাকায় বিশৃঙ্খলা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দেয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: