জেলার খবর

সুন্দরবনে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

সুন্দরবনে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১
সুন্দরবনে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

খুলনার ডুমুরিয়া উপজেলায় সুন্দরবনে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পলাশ মণ্ডল ওরফে গামা (৪০) নামের জন নিহত হয়েছেন।

কয়রা থানার ওসি মো. এনামুল হক জানান, সুন্দরবনের আড়পাঙ্গাসিয়া নদীর ভায়লার খাল এলাকায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোলাগুলির এ ঘটনায় সে নিহত হন।

সে কথিত বনদস্যু মুন্নাবাহিনীর সেকেন্ড ইন কমান্ড বলে পুলিশ জানায়।

ওসি বলেন, কদিন আগে বনদস্যু পলাশসহ মুন্নাবাহিনীর সদস্যরা এক জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে। এ ঘটনায় পুলিশ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভায়লার খাল এলাকায় অভিযান চালায়। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে মুন্নাবাহিনীর সদস্যরা এলোপাতাড়ি গুলি শুরু করে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে ঘণ্টাখানেক বন্দুকযুদ্ধের পর তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ পলাশের লাশ উদ্ধার করে পুলিশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ