জেলার খবর

ছাত্র-শ্রমিক সংঘর্ষে দিনাজপুরে পরিবহন ধর্মঘট

দিনাজপুরে পরিবহন ধর্মঘট
দিনাজপুরে পরিবহন ধর্মঘট

হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ছাত্রদের সঙ্গে সংঘর্ষের পর বৃহস্পতিবার দিনাজপুর থেকে অনির্দিষ্টকালের জন্য যান চলাচল বন্ধ রয়েছে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় সরকারি কলেজ মোড়ে হাজী দানেশের শিক্ষার্থীবাহী একটি বাসের সঙ্গে বেসরকারি পরিবহনের একটি বাসের ধাক্কা লাগাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও বাস শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ সময় পাঁচ শিক্ষার্থীসহ ৭ জন আহত হন। এরমধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রাতে দিনাজপুর বাস টার্মিনাল এলাকায় শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের সময় ছাত্ররা দুটি বাসে আগুন দিয়েছে এমন অভিযোগ তুলে শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটের ফলে রাত থেকেই দিনাজপুর জেলার সঙ্গে সারাদেশের যান চলাচল বন্ধ রয়েছে।

এদিকে, শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের পরই দিনাজপুর রুটে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয় দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ