হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের ছাত্র ও মোটর শ্রমিকদের সংঘর্ষের জের ধরে দিনাজপুরে দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করছে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন।
শুক্রবার সকাল থেকেই জেলায় অভ্যন্তরীণ রুটসহ দূরপাল্লার বাস-ট্রাক ও অন্যান্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
গত বুধবার রাতে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি বাসকে সাইড দেয়াকে কেন্দ্র করে ছাত্র ও পরিবহন শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের কয়েক জন আহত হন। পরে বুধবার রাতে দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: