জেলার খবর

থামেনি রোহিঙ্গাদের ঢল

থামেনি রোহিঙ্গাদের ঢল
থামেনি রোহিঙ্গাদের ঢল

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সমঝোতা স্মারক সই হওয়ার দিনেই নতুন করে আরও এক হাজার ১১২ জন রোহিঙ্গা কক্সবাজারে আশ্রয় নিয়েছেন।

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি জানিয়েছে, গতকাল সকালে টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ায় নাফ নদীর তীর থেকে প্রায় দেড়শ গজ দূরে ১১ জন রোহিঙ্গাকে বহন করা একটি ভেলা প্রবল স্রোতের কবলে পড়ে। এ সময় নদীতে টহলরত কোস্ট গার্ডের একটি দল তাদের উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে আসে।

পরে রোহিঙ্গা পরিবারটিকে বিজিবির হেফাজতে পাঠায় কোস্টগার্ড সদস্যরা।

এছাড়া মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে আরও এক হাজার ১০১ জন রোহিঙ্গা টেকনাফে আশ্রয় নিয়েছেন। তাদের টেকনাফের নয়াপাড়া ও উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে পাঠায় উপজেলা প্রশাসন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ২৫ আগস্টের পর থেকে ২১ নভেম্বর পর্যন্ত মিয়ানমার থেকে পালিয়ে আসা ছয় লাখ ২২ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ