জেলার খবর

বেড়ায় সাবেক এক ইউপি সদস্যকে গুলি করে হত্যা

 বেড়ায় সাবেক এক ইউপি সদস্যকে গুলি করে হত্যা
বেড়ায় সাবেক এক ইউপি সদস্যকে গুলি করে হত্যা

পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়নে সাবেক এক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ওই ইউনিয়নের দূর্গাপুর খানকাপাক বাজারে একটি চায়ের দোকানে বসেছিলেন সবুজ।এ সময় কয়েক জন এসে তাকে টেনে-হিঁচড়ে দোকান থেকে বের করে গুলি করে হত্যা করে। যাওয়ার সময় তারা সর্বহারা দলের স্লোগান দিতে থাকে। ওই সময় আতঙ্কে বাজারের সব দোকানপাট বন্ধ হয়ে যায়।

নিহত ইউপি সদস্য সবুজ মণ্ডল (৩৮) ঢালারচর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত লোকমান মণ্ডলের ছেলে— তিনি ৯নং ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন।

পাবনার সুজানগর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সবুজ একই এলাকার অপর একটি চরমপন্থী সংগঠন জুলহাস বাহিনীর আঞ্চলিক নেতা ছিলেন। এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ