জেলার খবর

দিনাজপুরে চলছে চতুর্থ দিনের মতো পরিবহন ধর্মঘট

পরিবহন ধর্মঘট
পরিবহন ধর্মঘট

দিনাজপুর জেলায় টানা চতুর্থ দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট। ঢাকাসহ সব জেলা এবং অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী বাস, ট্রাক, ট্যাংকলরি চলাচল বন্ধ আছে। এ চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

রোববার বেলা ১১টায় সংকট নিরসনে সমঝোতা বৈঠকের আহ্বান করেছে প্রশাসন। ক্ষতিপূরণ আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চালানোর ঘোষণা দিয়েছে পরিবহন শ্রমিকরা।

বুধবার সন্ধ্যায় শহরের বটতলি মোড়ে ওভারটেকিং নিয়ে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের একটি বাসের শিক্ষার্থীদের সঙ্গে অন্য একটি বাসের চালক ও সহকারীর বাক-বিতণ্ডা হয়।

এর জেরে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে দুটি বাসে আগুন দেয়। প্রতিবাদে পাল্টা কর্মসূচি হিসেবে পরিবহন শ্রমিকেরা ধর্মঘট শুরু করে। সংঘর্ষের ঘটনায় দুই মামলায় বিশ্ববিদালয়ের প্রক্টর, শিক্ষক ও ছাত্রসহ অজ্ঞাত দেড়শ জনকে আসামি করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ