জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযান, নিহত ৩

র‌্যাবের অভিযান
র‌্যাবের অভিযান

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চর আলাতুলিতে জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযানে গোলাগুলি ও বিষ্ফোরণের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। নিহতরা সকলেই জেএমবির সদস্য। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বাড়িটির মালিকসহ ৪ জনকে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চর আলাতুলি গ্রামে জঙ্গিরা অবস্থান করছে খবর পেয়ে সোমবার রাত সাড়ে ৩ টায় রাজশাহী র‌্যাব একটি ঝুপড়ি বাড়িতে অভিযান চালায়। তারা আস্তানাটি ঘিরে রাখে। র‌্যাব মাইকিং করে জঙ্গিদের আত্মসমর্পণের জন্য বারবার আহ্বান জানায়।

তবে জঙ্গিরা আস্তানার ভেতর থেকে র‌্যাবকে লক্ষ্য করে গ্রেনেড ও গুলি ছোড়লে র্যা বও পাল্টা গুলি চালায়। পরে দুই দফায় জঙ্গিরা আস্তানাটিতে বিষ্ফোরণ ঘটালে বাড়িটিতে আগুন ধরে যায়।

মঙ্গলবার সকালে আগুন নিভে গেলে সেখানে অভিযান চালায় ১২ সদস্যের বোমা নিষ্ক্রিয়কারী দল। সেখান থেকে ছিন্ন-বিচ্ছিন্ন হওয়া তিন জঙ্গির মরদেহ উদ্ধার করা হয়।

এছাড়াও আস্তানাটি থেকে তিনটি অবিস্ফোরিত আইইডি, সাতটি ডেটেনেটোর, দুটি পিস্তল, বোমা তৈরির উপকরণ, ১২টি পাওয়ার জেল উদ্ধার করা হয়েছে।

এদিকে, এ ঘটনায় ওই বাড়ির মালিক রাশিকুল ইসলামসহ ৪ জনকে আটক করা হয়েছে। তারা জানিয়েছেন, ১৫ দিন আগে পাখি পর্যবেক্ষনের নাম করে জঙ্গিরা বাড়িটি ভাড়া নেয়। তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ