জেলার খবর

রাজবাড়ীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নিহত

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

রাজবাড়ী সদর উপজেলার কালিকতলা গ্রামে সোমবার পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী দলের এক সদস্য নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সদর উপজেলার কালিকতলা গ্রামের একটি মাঠে চরমপন্থীরা অবস্থান করছে খবর পেয়ে গোয়েন্দা পুলিশ ও পুলিশ যৌথভাবে রাত সাড়ে তিনটার দিকে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় চরমপন্থীরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে চরমপন্থীরা পিছু হটে।

পরে সেখান থেকে আব্বাস সরদার নামের একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এছাড়া, ঘটনাস্থল থেকে একটি কাটা রাইফেল, একটি ওয়ান শ্যুটারগান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। চরমপন্থী দলের সদস্য আব্বাসের বাড়ি পাবনার সুজানগরে। তার বিরুদ্ধে পাবনা ও রাজবাড়ীতে একাধিক মামলা রয়ছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ