জেলার খবর

গাজীপুরে জেএমবির আত্মঘাতী হামলার ১২ বছর

গাজীপুর জেএমবির আত্মঘাতী হামলার ১২ বছর
গাজীপুর জেএমবির আত্মঘাতী হামলার ১২ বছর

গাজীপুর জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে ১২ বছর আগে জেএমবির আত্মঘাতী বোমা হামলায় চার আইনজীবীসহ ১০ জন নিহত হন। আহত হন আইনজীবীসহ বিচারপ্রার্থী অনেকে। এখনো বোমার স্প্লিন্টার শরীরে বহন করছেন তারা।

এরইমধ্যে এ মামলায় ১০ জেএমবি সদস্যের ফাঁসির রায় দিয়েছে ঢাকার দ্রুত বিচার আদালত। দায়ী জেএমবি সদস্যদের ফাঁসির রায় দ্রুত কার্যকর দেখতে চান আইনজীবীরা।

২০০৫ সালের ২৯ নভেম্বর সকালে গাজীপুরে জেলা আইনজীবী সমিতির হলরুমে জেএমবির আত্মঘাতী হামলায় মারা যান আইনজীবী আমজাদ হোসেন, গোলাম ফারুক, নুরুল হুদা, আনোয়ারুল আজম, বিচারপ্রার্থী পাঁচজন এবং হামলাকারী জেএমবি সদস্য। আহত হন কমপক্ষে ৩০ জন আইনজীবী।

ভয়াবহ সেই হামলায় পঙ্গুত্ব বরণ করেছেন অনেকে। শরীরে স্প্লিন্টার নিয়ে এখনো পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন আহতরা। সেই ঘটনা মনে করে এখনো শিউরে ওঠেন প্রত্যক্ষদর্শী ও আইনজীবীরা।

ঘটনার প্রায় আট বছর পর ২০১৩ সালের ২০ জুন এ মামলায় ১০ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ডের আদেশ দেয় ঢাকার দ্রুত বিচার আদালত-৪।

হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি নিজেদের পুনর্বাসন ও উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন আহতরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ