চট্টগ্রামের শমশেরপাড়া এলাকায় বৃহস্পতিবার র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত মহিম উদ্দিন ওরফে মহিন চট্টগ্রামের বায়েজিদ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) মিমতানুর রহমান বলেন, ভোরে রাজগঞ্জ এলাকায় মহিমকে ধরতে গেলে তার সহযোগীরা র্যাবের ওপর হামলা চালায়। এ সময় আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। তখন মহিমের সহযোগীরা পালিয়ে যায়। পরে মহিমের মরদেহ পড়ে থাকতে দেখে র্যাব।
ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। মহিমের বিরুদ্ধে নগরের পাঁচলাইশসহ বিভিন্ন থানায় খুন, ডাকাতি ও অস্ত্র আইনে ১৮টি মামলা আছে। মহিমের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: